
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজ চলছে। শুক্রবার দুপুর ১টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত এ কাজ চলে।
মেরামত কাজের কারণে ঢাকামুখী এক লেনে যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কের ওই অংশে যানজটের আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় যাত্রী ও চালকদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাতায়াতের আহ্বান জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।